সিংড়া (নাটোর) প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নাটোরের সিংড়া উপজেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শুরু হয়েছে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন নাটোর জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. কামাল আহমেদ ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ।

উদ্বোধনকালে অতিথিরা শিশুদের সংক্রামক রোগ থেকে মুক্ত রাখতে সঠিক সময়ে টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজাহিদুল ইসলাম বলেন, উপজেলার প্রতিটি প্রান্তে টিকার সুবিধা পৌঁছে দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি তৃণমূল পর্যায়ে কার্যক্রম সফল করতে ৩৯৬টি সাব-ব্লকে টিকা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই ক্যাম্পেইনের আওতায় পুরো উপজেলায় মোট ৩৪,৮৫৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আজ ক্যাম্পেইনের প্রথম দিনে ২,২২৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০