আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে হাম-রুবেলার টিকা দেওয়ার একদিন পর মহিমা আক্তার নামে তিন মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২০ এপ্রিল সোমবার সন্ধ্যায় উপজেলার ব্রজপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মহিমা আক্তার ওই গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ব্রজপুর কাদির টিকা কেন্দ্রের কর্মী সেজ্জাতুন শিশুটির বাবাকে ফোন করে ১৯ এপ্রিল টিকা দেওয়ার জন্য কেন্দ্রে ডাকেন। সেই নির্দেশনা অনুযায়ী ১৯ এপ্রিল সকালে মা ফারজিনা আক্তার শিশুটিকে নিয়ে কেন্দ্রে যান এবং বেলা অনুমান ১১টার দিকে তাকে টিকা দেওয়া হয়। স্বজনদের দাবি, টিকা দেওয়ার পর থেকেই শিশুটি অসুস্থ বোধ করতে থাকে এবং পরেরদিন ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

​শিশুটির পিতা চাঁন মিয়া বলেন, আমার মেয়েটা একদম সুস্থ ছিল। টিকা কেন্দ্রের কর্মীর ফোন পেয়ে আমরা ওকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু টিকা দেওয়ার পর থেকেই বাচ্চাটা ঝিমিয়ে পড়ে এবং শরীর খারাপ করতে থাকে।

আমরা ভাবতেও পারিনি সুস্থ বাচ্চাটা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করেন।

​আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। সাধারণত টিকাদানের পর এমন ঘটনা ঘটার কথা নয়। আমি তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। ​এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০