বাগাতিপাড়া প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাউয়েটে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর গোলাম সরওয়ার ভূঁঞা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক অনন্যা সরকার, সহযোগী অধ্যাপক মোছা. আছমা ইয়াসমিন, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রদর্শনীতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা ২৫টি দলে অংশ নেয়। তারা তাদের উদ্ভাবনী ধারণা, গবেষণালব্ধ ফলাফল ও সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে।
প্রকৌশল, প্রযুক্তি ও প্রয়োগিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ওপর বৈচিত্র্যময় প্রজেক্ট ও পোস্টার প্রদর্শন করা হয়। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, গবেষণায় আগ্রহ তৈরি এবং ব্যবহারিক জ্ঞান অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০