বাগাতিপাড়া প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়ের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের নির্দেশনায় উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে ফাগুয়ারদিয়াড় গ্রামের আইজ উদ্দিনের ছেলে আমির চান (৩৬)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২১ উপধারায় চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের আলাউদ্দিনের ছেলে মাহাবুর রহমান (৪০)-কে ৩৬(৫) ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে সকলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০