বাগাতিপাড়া প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ—গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে হাসপাতাল ও উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘স্বাস্থ্য গাঁথা’ হলরুমে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈকত মোঃ রেজওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, এমওডিসি ডা. মোঃ আবু নওয়াজ আল নাহিদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু, শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, এপিক বাংলাদেশের প্রতিনিধি ফারুমা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, ইমাম, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা পুষ্টিকর খাদ্য গ্রহণ, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ জাতি গঠনে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে সৈকত মোঃ রেজওয়ানুল হক বলেন, মেধাবী জাতি গঠনে শিশুসহ সব জনগোষ্ঠীর জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে গর্ভবতী মায়েদের বিনামূল্যে আয়রন ট্যাবলেট সরবরাহ, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হচ্ছে। পাশাপাশি ভেজালমুক্ত ও সুষম খাদ্য নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা প্রচার, এতিমখানা ও মাদ্রাসায় পুষ্টিকর খাবার বিতরণ, বিভিন্ন বয়সভিত্তিক জনগোষ্ঠীর মাঝে সচেতনতা কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মা সমাবেশ, শিশু পুষ্টি বিষয়ক আলোচনা, নিরাপদ খাদ্য সেমিনার এবং পুষ্টিকর রান্না প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

এছাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করে পুরো সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আয়োজকরা জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০