দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সম্পত্তির লোভে মামাসহ একই পরিবারের ৪ জনকে হত্যা:আটক- ৩

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নানার সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামাসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি সুলতানা এবং তাঁদের দুই সন্তান পারভেজ রহমান (৯) ও সাদিয়া আক্তার (৩)।
পুলিশ জানায়, হাবিবুর রহমানের বাবা সম্প্রতি তাঁর ১৭ বিঘা জমির মধ্যে বসতবাড়িসহ ১৩ বিঘা ছেলেকে এবং বাকি অংশ মেয়েদের নামে লিখে দেন। এতে করে ভাই-বোনদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে চলা এ বিরোধের জেরে হত্যার পরিকল্পনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাবিবুরের ভগ্নিপতি শহিদুল ইসলাম (৩০), তাঁর ছেলে শাহিন হোসেন এবং ভাগনে সবুজ রানা (২০)। তারা পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাতে পরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা হাবিবুরের বাড়িতে প্রবেশ করে। প্রথমে হাবিবুর রহমানকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়। পরে তাঁর স্ত্রী পপি সুলতানাকেও হত্যা করা হয়। পরিবারের কেউ জীবিত না থাকলে সম্পত্তির ভাগিদার হওয়া সহজ হবে—এই উদ্দেশ্যে তাদের দুই সন্তানকেও নির্মমভাবে হত্যা করা হয়।
ঘটনার পর অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত হাসুয়া ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত পপি সুলতানার বাবা বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১০

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১১

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১২

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

১৩

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৫

পুঠিয়ায় নারী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

১৬

নাটোরে শিশুদের বইপাঠ এবং গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭

নাটোরে ধর্ষনের শিকার শিশুকে দেখতে হাসপাতালে গেলেন হুইপ দুলু

১৮

আত্রাইয়ে নিষিদ্ধ শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

১৯

নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল’র বিশেষ টহল ও আত্রাই থানা পরিদর্শন

২০