আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

‘পুষ্টির অভাব হবে শেষ, গড়বো জাতির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পুষ্টিকর খাবার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ-সবল জাতি গঠনের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসূচির আয়োজন করে।

​বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

​প্রধান অতিথির বক্তব্যে মো. নূরে আলম সিদ্দিক বলেন, একটি মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। আমরা অনেক সময় দামী খাবার খুঁজি, কিন্তু আমাদের হাতের নাগালে থাকা শাকসবজি ও ফলমূলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন থাকি না। বর্তমান সরকার পুষ্টির মান উন্নয়নে নিরলস কাজ করছে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সুষম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করতে এই পুষ্টি সপ্তাহ বিশেষ ভূমিকা রাখবে।

​সভাপতির বক্তব্যে ডা. খায়রুল আলম বলেন, সুস্থ শরীরের জন্য শুধু পেট ভরে খাওয়া নয়, বরং সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবার গ্রহণ করা অপরিহার্য। আমাদের বিশেষ নজর দিতে হবে শিশু এবং গর্ভবতী মায়েদের পুষ্টির দিকে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই প্রতিটি পরিবার যেন খাদ্যের সঠিক পুষ্টিমান সম্পর্কে জানতে পারে এবং সেই অনুযায়ী খাদ্যাভ্যাস গড়ে তোলে।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। এছাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। ​আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যবিধি মেনে পুষ্টি কার্যক্রম সফল করা ও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১০

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১১

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৩

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৪

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৫

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৬

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৭

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৮

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৯

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

২০