আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে অনিয়মের তথ্য সংগ্রহে সাংবাদিক লাঞ্ছিত

নওগাঁর আত্রাই উপজেলা এলজিইডি কার্যালয়ে সড়ক সংস্কারের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই জ্যেষ্ঠ সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার সাংবাদিকরা হলেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তাল মাহমুদ এবং দৈনিক সংবাদ-এর আত্রাই উপজেলা প্রতিনিধি মো. কাজী রহমান।

যানা যায়, উপজেলার ‘ভাগসুন্দর-বিশা’ সড়ক সংস্কারে নিম্নমানের ইট, মরিচা ধরা রড ব্যবহার এবং গাইডওয়ালের নিচ থেকে বালি উত্তোলনের অভিযোগ ওঠে। এই অনিয়মের তথ্য জানতে সাংবাদিকরা গত তিনদিন ধরে উপজেলা প্রকৌশলী নিতিশ কুমারের সাথে যোগাযোগের চেষ্টা করছিলেন।

ভুক্তভোগী উত্তাল মাহমুদ জানান, তথ্য দিতে দেরির কারণ জানতে চাইলে অফিসের কর্মচারী এমদাদ, সালাম ও দীপ্ত সাংবাদিকদের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কাজী রহমান জানান, প্রতিবাদ করলে তাঁদের অফিস থেকে বের করে দেওয়ার ও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলী নিতিশ কুমার মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম জানান, তথ্য দিতে অসহযোগিতার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজার সাথে কথা হলে তিনি সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

১০

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১২

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১৪

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৫

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৬

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৭

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৮

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৯

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০