আল আমিন, নাটোর প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে ভূমি অফিসে দৌরাত্ম্য বন্ধে জরুরী মোবাইল সেবা চালু

ভূমি অফিস গুলোতে সেবা প্রাপ্তিতে হয়রানি, অনিয়ম, দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে এখন থেকে দ্রুত প্রতিকার মিলবে।

রাজশাহী বিভাগীয় কমিশনারের নির্দেশনায় বিভাগের ৮টি জেলার উপজেলা সদর ভূমি অফিসগুলোতে এক যোগে প্রতিকার প্রাপ্তি সহজ করতে জরুরী নাম্বারসহ ব্যানার সাঁঠানো হয়েছে ।

ই-নামজারি থেকে শুরু করে যে কোন ধরনের ভূমি সেবা পেতে হয়রানীর শিকার হলে জেলা প্রশাসক কার্য্যালয়ের মোবাইল নাম্বার ০১৭৬২-৬৯২১০৩-এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের মোবাইল নাম্বার ০১৭০৬-৮৮৮৭৮৭ অভিযোগের স্বপক্ষে প্রমাণক সহ বিস্তারিত তথ্য উক্ত নাম্বারে স্ক্যান করে প্রেরন করা হলে গোপনীয়তা বজায় রেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এছারাও ভূমি সেবা হটলাইন (১৬১২২): যে কোনো ভূমি অফিসে ঘুসের দাবি বা হয়রানির শিকার হলে ভুক্তভোগীরা সরাসরি ১৬১২২ নম্বরে অভিযোগ জানাতে পারবেন। এটি সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সচল থাকে এবং মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্দেশনা ও কর্মসূচীর অংশ হিসাবে আজ বৃহস্প্রতিবার সকাল সারে ১১টার দিকে সদর উপজেলা মডেল ভূমি অফিসে এ কার্যক্রম উদ্বোধন করেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরহাদ হোসেন, উপজেলার ৭ টি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাগণসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও বিভিন্ন বয়সি ভূমি সেবা গ্রহীতারা।

এ ব্যাপারে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আসমা খাতুন বলেন, প্রতিদিন ভূমি অফিসে অসংখ্য মানুষের আগমন ঘটে।যেহেতু প্রত্যেকটি মানুষের’ই ভূমি অফিসের সাথে কোন না কোন সম্পর্ক বিদ্যমান।সেক্ষেত্রে যারা প্রতিদিন সেবা নিতে আসেন,তাদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে যদি কোন অভিযোগ থাকে সহজে অভিযোগ করতে পারেন এবং ফলাফল পেতে পারেন।এ উদ্দেশ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের নির্দেশক্রমে সদর উপজেলা মডেল ভূমি অফিসে অভিযোগ করা যাবে এমন দুটি নাম্বার সংযুক্ত ব্যানার উদ্বোধন করা হয়েছে। সেখানে দুটি নাম্বার রয়েছে একটি বিভাগীয় কমিশনার কার্যালয়ের এবং অপরটি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব,নাটোর। যদি কোন ব্যাক্তি মনে করেন,তার সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটছে বা কোন অভিযোগ রয়েছে তাহলে তার অভিযোগ ও অভিযোগের স্বপক্ষে প্রমাণক সাপেক্ষে উক্ত নাম্বারে স্ক্যান করে প্রেরন করা হলে গোপনীয়তা বজায় রেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০