আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বোরো ঘরে তুলতে সমন্বিত তৎপরতা

আত্রাই উপজেলার বিস্তীর্ণ মাঠে এখন দোল খাচ্ছে পাকা বোরো ধান। কৃষকের চোখে-মুখে স্বস্তির হাসি থাকলেও বিরাজ করছে অনিশ্চয়তা। কালবৈশাখীর আশঙ্কায় দ্রুত ধান কাটা ও মাড়াই শেষ করতে ব্যস্ত সময় পার করছেন তারা। সময়মতো ফসল ঘরে তুলতে পারলে মিলবে বাম্পার ফলন, আর দেরি হলেই ক্ষতির আশঙ্কা—এমন বাস্তবতায় কৃষি বিভাগ ও কৃষকদের যৌথ তৎপরতা জোরদার হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ১৮ হাজার ৭১০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ১৮ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। পাশাপাশি ভুট্টা আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি, ৫ হাজার ১১৫ হেক্টর জমিতে। ফসল ঘরে তুলতে মাঠে সক্রিয় রয়েছে ৮ হাজার ১৪০টি সেচযন্ত্র ও ৩ হাজার ৭২০টি পাওয়ার থ্রেসার।
ধান কাটা মৌসুমে জ্বালানি সংকট নিরসনে কৃষি বিভাগের উদ্যোগে চালু করা হয়েছে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা। ইতোমধ্যে ১ হাজার ৩৫০ জন কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা অনুমোদিত ফিলিং স্টেশন থেকে সেচ পাম্প, ট্রাক্টর, পাওয়ার টিলার ও থ্রেসারের জন্য ন্যায্যমূল্যে জ্বালানি সংগ্রহ করতে পারছেন। ফলে উৎপাদন ব্যয় কমছে এবং কাজের গতি বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, বোরো মৌসুম কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো জ্বালানি নিশ্চিত করতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়। তাই মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। তিনি জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ তদারকি করছেন এবং ধান কাটা শুরুর আগেই তেল সরবরাহ ব্যবস্থা আরও সুসংগঠিত করা হবে।
কৃষি বিভাগ বলছে, প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে সময়মতো ফসল ঘরে তুলতে পারলে চলতি মৌসুমে আত্রাইয়ে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০