আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন: মাজেদুল সভাপতি, তারিফ সম্পাদক

নওগাঁর আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের চতুর্থ ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ইউনিয়নের মোট ৬২৯ জন ভোটারের মধ্যে ৪৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৭টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য যে, ৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি পদগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ​প্রধান নির্বাচন কমিশনার মো. সবুর খান এবং ইউনিয়নের প্রধান উপদেষ্টা মো. তসলিম উদ্দিন সাখিদারের উপস্থিতিতে ভোটগ্রহণ শুরু হয়। সারাদিন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন শেষ হয়।

​নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা মো. তসলিম উদ্দিন সাখিদার বলেন, শ্রমিকদের এই গণতান্ত্রিক অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার মো. সবুর খান নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ দাবি করে সকল প্রার্থী ও ভোটারদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন ইউনিয়নের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মাসুম শেখ। ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থীরা হলেন, ​সভাপতি পদে কাজী মাজেদুল ইসলাম (ছাতা প্রতীক) ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোনাক্কা (আনারস প্রতীক) পেয়েছেন ২১২ ভোট। ​সাধারণ সম্পাদক পদে তারিফ সরদার (চশমা প্রতীক) ২০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তারনিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (ঘড়ি প্রতীক) পেয়েছেন ১৮০ ভোট।

​সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মোখলেসুর রহমান (মই প্রতীক) ৩৩২ ভোট পেয়ে বিশাল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. স্বাধীন মৃধা (গরুর গাড়ি প্রতীক) পান ৮৭ ভোট। ​প্রচার সম্পাদক পদে মো. বাচ্চু প্রামানিক (বাঘ প্রতীক) ২৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাইদুল ইসলাম (বক প্রতীক) পেয়েছেন ১৭২ ভোট। ​কোষাধ্যক্ষ পদে মো. মোফাজ্জল হোসেন মন্টু (বাস প্রতীক) ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাবুদ্দিন (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৭২ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান জুলফিকার আলী। শ্রমিকদের এই উৎসবমুখর অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চা ইউনিয়নের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করবে বলে মনে করছেন সাধারণ শ্রমিকরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০