আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এক আলোচনা সভা ও পুষ্টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিক। ​প্রধান অতিথির বক্তব্যে মো. নূরে আলম সিদ্দিক বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই।

আমরা অনেক সময় মনে করি দামী খাবার খেলেই পুষ্টি পাওয়া যায়, যা একটি ভুল ধারণা। আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন শাক-সবজি, ফলমূল এবং সুষম খাবারের মাধ্যমেই শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। সরকারি এই উদ্যোগ তখনই সফল হবে যখন প্রতিটি ঘরে ঘরে পুষ্টির বার্তা পৌঁছে যাবে।

​সভাপতির বক্তব্যে ডা. খায়রুল আলম বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য শুধু পেট ভরে খাওয়া নয়, বরং সুষম খাবার গ্রহণ করা জরুরি। বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে মানুষ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হচ্ছে। পুষ্টি সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সঠিক খাদ্য নির্বাচন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করা।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার প্রতিনিধি মুজাহিদ খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সার্টিফিকেট অফিসার মো. এমাদুল হক প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর টেবিলে শোভা পায় দেশি ফল ও সবজি যেমন কলা, তরমুজ, বড়বেল, করলা, লাউ, সজিনা, ঝিঙা (তরাই), পটোল, বরবটি ও পাটের শাক। এছাড়াও পুষ্টির চাহিদা মেটাতে ছিল ডিম, মসুর ডাল, আটা, ভুট্টা ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য উপাদান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০