এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রক্ত দিয়ে প্রসূতি মাকে বাঁচালেন পুলিশ, বাঁচানো গেল না নবজাতককে

নাটোরের লালপুর উপজেলায় রক্তের অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এক প্রসূতি মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে লালপুর থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) এক পুলিশ সদস্যের দেয়া রক্তে মা বিপদমুক্ত হলেও দুর্ভাগ্যবশত ভূমিষ্ঠ হওয়ার আগেই গর্ভে মারা গেছে নবজাতকটি।

জানা গেছে, লালপুর উপজেলার একটি ক্লিনিকে একজন প্রসূতি নারীকে সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি করা হয়। তবে অস্ত্রোপচারের জন্য জরুরি ভিত্তিতে ‘এ পজেটিভ’ রক্তের প্রয়োজন পড়ে। দীর্ঘক্ষণ চেষ্টা করেও স্বজনরা রক্ত সংগ্রহ করতে না পারায় অপারেশন শুরু করা সম্ভব হচ্ছিল না এবং সময়ের সাথে সাথে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

এমন সংকটময় মুহূর্তে প্রসূতির স্বজনরা উপায়ান্তর না দেখে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি জানার পরপরই ওসি তার সহকর্মীদের মধ্যে রক্তদাতার খোঁজ করেন। ওসির আহ্বানে তাৎক্ষণিক সাড়া দেন থানায় কর্মরত কনস্টেবল (৭৩৩) মো. মমিনুজ্জামান।

পরবর্তীতে কনস্টেবল মমিনুজ্জামান দ্রুত ক্লিনিকে গিয়ে স্বেচ্ছায় রক্ত দান করেন। প্রয়োজনীয় রক্ত পাওয়ার পর চিকিৎসকরা ওই নারীর সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। তবে মায়ের গর্ভেই মারা যায় নবজাতক। বর্তমানে প্রসূতি মা চিকিৎসাধীন এবং বিপদমুক্ত রয়েছেন বলে জানা গেছে।

পুলিশের এই মানবিক প্রচেষ্টার প্রশংসা করে প্রসূতির স্বজন শাজেদুল ইসলাম বলেন, “রক্তের অভাবে আমরা যখন দিশাহারা হয়ে পড়েছিলাম, তখন পুলিশ ভাইয়েরা এগিয়ে এসেছেন। আমাদের সন্তানকে আমরা হারিয়েছি, কিন্তু তাদের কারণে অন্তত মা বেঁচে আছেন। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ।”

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেও জনগণের পাশে থাকে। খবর পাওয়া মাত্রই আমাদের সদস্য রক্ত দিতে গিয়েছেন। মা বেঁচে আছেন এটা স্বস্তির, তবে নবজাতকের মৃত্যু আমাদের ব্যথিত করেছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০