আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
২ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ‘মে’ দিবসে বর্ণাঢ্য র‍্যালি, মিলাদ ও আলোচনা সভা

রাজশাহীর পুঠিয়ায় ১ লা মে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, মিলাদ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে নানান আয়োজনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এসময় সকালে উপজেলা সদরের অবস্থিত শ্রমিক ইউনিয়নের অফিসে হতে ঢাকা রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে শ্রমিকদের একটি র‍্যালি, পরে আবার শ্রমিক ইউনিয়ন অফিসে গিয়ে র‍্যালি টি শেষ হয়।

১লা মে পুঠিয়া সহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়েছে। এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে উদযাপিত হয়। পুঠিয়া উপজেলা প্রশাসন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি সমূহের মধ্যে ছিল, বর্ণাঢ্য র‍্যালি, শ্রমিকদের অধিকার সচেতনতা ও সংহতি প্রকাশের লক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শ্রমিকদের অধিকার, পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উদযাপনে বিশেষ নির্দেশনাও প্রদান করা হয়েছিল।

ওই মহান ১ মে র‍্যালী, মিলাদ মাহফিল, খেলাধুলা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, সংসদ সদস্য, রাজশাহী-৫, পুঠিয়া-দুর্গাপুর। সম্মানিত অতিথির তালিকায় ছিলেন, ব্যারিস্টার আবু বকর সিদ্দিক (রাজন), বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর এর বিএনপি মনোনীত, ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট। সভাপতিত্ব করেন, মহরম আলী চেয়ারম্যান, রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, পুঠিয়া রাজশাহী। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ, শ্রমিক ইউনিয়নের বহু নেতা কর্মীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০