এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
২ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে ইমো হ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্য আটক

নাটোরের লালপুরে হোয়াটআপ, ফেসবুক, ম্যাসেনজার ও ইমো আইডিতে হ্যাকিং ও প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

শুক্রবার (১ মে) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে লালপুর থানার চৌকস একটি টিম।
টিমে যারা ছিলেন, এসআই মোঃ মুনসুপ আলী, এসআই আল মাসুম,এএসআই মোঃ আনছার আলী সঙ্গী ফোর্সের সহায়তায় লালপুর থানা এলাকায় সরকারী পিকআপ ও মোটর সাইকেল যোগে গ্রেফতারী পরোয়ানা তামিল, বিশেষ অভিযান ও আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত থাকাকালিন উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোঃ রফিজ মন্ডল (৬০) এর বসত বাড়ীর ঘুমানোর ঘর হতে এ্যন্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে হ্যাকিং,জালিয়াতি এবং প্রতারনাসহ, হোয়াটআপ হ্যাক করে প্রবাসীদের ফেসবুক, ম্যাসেনজার ও ইমো আইডিতে বেআইনী প্রবেশ করে পার্সওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রনে নিয়ে প্রতারনামূলক ভাবে অর্থ আত্মসাৎ করেন তারা।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার পানসিপাড়া গ্রামে মোঃ রফিজ মন্ডলের ছেলে মোঃ বাসেদ আলী (১৭), মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯),বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), এবং নওয়াপাড়া গ্রামের মোঃ সুলতান আলীর ছেলে মোঃ লালন আলী (২১), মোঃ শাহিনুর রহমানের ছেলে মোঃ শাকিল(১৯)।

বিষয়টি নিয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আমরা লালপুর উপজেলার পানসীপাড়া ও নাওপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ০৫ জন আসামির বিরুদ্ধে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে প্রবাসীদের ফেসবুক মেসেঞ্জার এবং ইমো আইডিতে বেআইনিভাবে প্রবেশ কোরে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করার অপরাধে তাদের আটক করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০