আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২ মে ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: এমপি রেজু

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১০টায় আহসানউল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলাগুলো অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম। আজকের এই কোমলমতি শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের মাঠমুখী হওয়া জরুরি। বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি আশা করি, আত্রাইয়ের এই খুদে ফুটবলাররা একদিন জাতীয় পর্যায়ে খেলে আমাদের এলাকার নাম উজ্জ্বল করবে।

বালক দলের ফাইনাল খেলায় পাঁচুপুর উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাঁচুপুর উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
​
অপরদিকে বালিকা দলের ফাইনালে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম।

​এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর ও মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান রনি, সহকারী শিক্ষক হাবিবুর রহমান সাবু প্রমুখ।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০