এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
৩ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেকসই উন্নয়নে সারাদেশে ব্যাপক প্রকল্প বাস্তবায়ন চলছে: প্রতিমন্ত্রী পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। অতীতে বাংলাদেশকে যে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল, সেখান থেকে উত্তরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

রবিবার (৩ মে ২০২৬) সকালে নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর এলাকায় চন্দনা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে সারাদেশে প্রায় ৩০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। খাল পুনঃখনন স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কৃষিতে সেচব্যবস্থার উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, একটি এলাকার উন্নয়নে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; যুব সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। লালপুর-বাগাতিপাড়ার প্রতিটি ঘরে উন্নয়নের সুফল পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করছেন বলেও জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, লালপুর-বাগাতিপাড়াকে মাদক, চাঁদাবাজ ও হ্যাকারমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি জানান, সরকার “নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা” চালু করেছে, যার মাধ্যমে গ্রাম পর্যায়ে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে, যাতে তারা মাদক ও সাইবার অপরাধে জড়িয়ে না পড়ে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

পরে প্রতিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়নের খলিশাডাঙ্গা নদীমুখী আরেকটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০