আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৩ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি বাঙালির আত্মিক মুক্তির পথপ্রদর্শক। আত্রাইয়ের পতিসর ও নাগর নদের পাড়ে তাঁর পদচিহ্ন আমাদের গর্বের বিষয়। জন্মবার্ষিকী উদযাপন যেন আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে নতুন প্রজন্মের মাঝে তাঁর অসাম্প্রদায়িক চেতনা ও সৃষ্টিশীল দর্শন ছড়িয়ে দেয়।”

তিনি আরও বলেন, “আত্রাইয়ের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে রবীন্দ্রনাথের নাম ওতপ্রোতভাবে জড়িত। কৃষির আধুনিকায়ন ও সমবায় ভাবনার যে বীজ তিনি এখানে বপন করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রাণিত করে। তাই উৎসব সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি।”

সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিত তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

সভায় বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতাসহ দিনব্যাপী কর্মসূচি প্রণয়ন করা হয় এবং তা বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। উপস্থিত সকলে অনুষ্ঠানমালা সফলভাবে সম্পন্ন করার বিষয়ে একমত পোষণ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০