বাগাতিপাড়া প্রতিবেদক
৪ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাউয়েটে “গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে “গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড পাবলিকেশন সেল-এর উদ্যোগে গত রোববার (০৩ মে ২০২৬) আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানান এবং একাডেমিক উৎকর্ষ অর্জনে গবেষণা ও প্রকাশনার গুরুত্ব তুলে ধরেন। তিনি এ ধরনের সময়োপযোগী সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সেমিনারে সঞ্চালনা করেন রিসার্চ এন্ড পাবলিকেশন সেল-এর উপ-পরিচালক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন রিসার্চ এন্ড পাবলিকেশন সেল-এর পরিচালক প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম। তিনি গবেষণার গুরুত্ব, মানসম্মত প্রবন্ধ প্রকাশের কৌশল এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউয়েটের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

নাটোরে উল্টো বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ দিলো আদালত

আত্রাইয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উজানের ঢল, তলিয়ে যাওয়ার শঙ্কায় পাকা বোরো ধান

আত্রাইয়ে নবাগত ইউএনও মনিরুজ্জামান’র যোগদান

বাগাতিপাড়ায় স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে কাজ বন্ধ

লালপুরে ছাগল চুরি করে পালানোর সময় সিএনজি ও ছাগলসহ আটক-১

নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের টয়লেট ভাঙ্গায় বিপাকে মুসল্লী

খাল খননে কর্মসংস্থান ও পানির সংকট নিরসন হবে : প্রতিমন্ত্রী পুতুল

বাউয়েটে “গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১০

লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

১১

সিংড়ায় গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১২

গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৩

বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, উত্তেজনা

১৪

পুঠিয়া মডেল স্কুলে অব্যবস্থাপনা, শিক্ষক সংকট ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে মতবিনিময় সভা

১৭

টেকসই উন্নয়নে সারাদেশে ব্যাপক প্রকল্প বাস্তবায়ন চলছে: প্রতিমন্ত্রী পুতুল

১৮

আত্রাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

১৯

বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: এমপি রেজু

২০