বাগাতিপাড়া প্রতিবেদক
১০ মে ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার জাকির হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা জামায়াতের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজ রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম বলেন, ইউনিট সংগঠন ইসলামী আন্দোলনের মূল চালিকাশক্তি। তাই ইউনিটগুলোকে সক্রিয় ও গতিশীল করতে দায়িত্বশীলদের মেধা, যোগ্যতা, প্রজ্ঞা ও কর্মতৎপরতা যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি ইসলামী আন্দোলনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনোই সহজ ছিল না। যুগে যুগে দ্বীনের দাওয়াতদাতাদের ওপর জুলুম-নির্যাতন নেমে এসেছে। নবী-রাসূলগণও এ থেকে মুক্ত ছিলেন না। তাই সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল বলেন, দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব কোনো নফল ইবাদত নয়; বরং আল্লাহর খলিফা হিসেবে এটি প্রত্যেক মুসলমানের অপরিহার্য দায়িত্ব। তিনি বলেন, প্রতিটি ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। এতে ইসলামী আন্দোলনের গণসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

সভাপতির বক্তব্যে মাওলানা এ কে এম আফজাল হোসেন বলেন, সদস্যদের মাঝে রাজনৈতিক ও আদর্শিক চেতনা জাগ্রত করতে ইউনিটভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। পরে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মন্ত্রী মির্জা ফখরুল

বাগাতিপাড়ায় ৮৫ পিস ইয়াবাসহ আটক-২

বড়াইগ্রাম ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী ও এমপিকে সংবর্ধনা

১০

বাউয়েট কাপ ফুটবল টুর্ণামেন্টে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন

১১

বাগাতিপাড়ায় স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে কাজ বন্ধ

১২

লালপুরে ছাগল চুরি করে পালানোর সময় সিএনজি ও ছাগলসহ আটক-১

১৩

নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের টয়লেট ভাঙ্গায় বিপাকে মুসল্লী

১৪

খাল খননে কর্মসংস্থান ও পানির সংকট নিরসন হবে : প্রতিমন্ত্রী পুতুল

১৫

বাউয়েটে “গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৬

লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

১৭

সিংড়ায় গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১৮

গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৯

বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, উত্তেজনা

২০