আল আমিন, নাটোর প্রতিবেদক
১১ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

চলতি মৌসুমে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ঘোষণা করেছে নাটোর জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে জেলার চাষি ও ব্যবসায়ীরা গাছ থেকে আম নামাতে পারবেন। ওই দিন থেকে প্রথমে বাজারে আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে।

সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত প্রস্তুতি সভা’য় এ সময়সূচি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ১৫ মে থেকে গুটি, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রানি পছন্দ ও ক্ষিরসাপাত, ৫ জুন থেকে লক্ষণভোগ, ১৫ জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ ও হাড়িভাঙ্গা, ৩০ জুন থেকে ফজলি, ৫ জুলাই থেকে মল্লিকা, ১৫ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌরমতি আম সংগ্রহ করা যাবে।

এছাড়া লিচু সংগ্রহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ১৭ মে থেকে মোজাফফর জাতের এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণ করা যাবে।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় বাগানে রাসায়নিকমুক্ত ফল উৎপাদনে প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, পরিপক্ব ফল সংগ্রহ ও কৃষিজনিত পচন ঠেকাতে বোঁটাসহ আম পাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ ফল উৎপাদনে ব্যাগিং পদ্ধতি অনুসরণেরও পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নাটোর জেলার ৪ হাজার ৮৮৭ হেক্টর লিচুবাগান থেকে ৭ হাজার ৫৪০ টন লিচু এবং ৫ হাজার ৬৯৩ হেক্টর আমবাগান থেকে ৬৮ হাজার ৩১৬ টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

৩

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৪

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৫

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৮

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৯

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১০

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১১

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১২

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৫

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৬

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৭

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৮

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৯

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

২০