বাগাতিপাড়া প্রতিবেদক
১১ মে ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ায় পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া), বাগাতিপাড়া শাখা।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা নানা ধরনের অবমূল্যায়ন, অনিরাপদ কর্মপরিবেশ ও হয়রানির শিকার হচ্ছেন। তিনি বলেন, “আমরা দালাল নই, বরং সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী।”
এসময় ফারিয়ার সভাপতি রবিউল ইসলাম বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই সঙ্গে সদস্যদের ‘দালাল’ আখ্যায়িত করা এবং দণ্ড প্রদানকারী ম্যাজিস্ট্রেটকে বহিষ্কারের দাবিও জানান তিনি।

তিনি আরও বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, চাকরির স্থায়িত্ব, ন্যায্য কর্মঘণ্টা, চিকিৎসা সুবিধা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফারিয়ার ঘোষিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ফারিয়া বাগাতিপাড়া শাখার সহ-সভাপতি মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।

এসময় অংশগ্রহণকারীরা ব্যানার ও স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। পরে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০