নিজেস্ব প্রতিবেদক
১২ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

ভারতে গিয়ে জেন্ডার পরিবর্তনের চিকিৎসা নেওয়া এক নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম বিপ্লব হোসেন। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার ভোরে নিজ বাড়ি থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সাভার মডেল থানা-এ নেওয়া হয় এবং আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাভারের একজন নৃত্যশিল্পী। তার দাবি, প্রায় ১৭ বছর ধরে বিপ্লবের সঙ্গে তার সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে বিপ্লব তাকে ভারতে নিয়ে জেন্ডার পরিবর্তনের চিকিৎসা করান। চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি জানতে পারেন, বিপ্লব অন্য একজনকে বিয়ে করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, জেন্ডার পরিবর্তনের আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লিখিত চুক্তির মাধ্যমে বিপ্লব তার কাছ থেকে ৩০ লাখ টাকা নেন। পরে টাকা ফেরত ও বিয়ের দাবি করলে গত ৬ মে সাভারের গেন্ডা এলাকায় তার বাসায় গিয়ে বিপ্লব ও তার এক সহযোগী হামলা চালান। এ সময় তাকে মারধর, ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ৭ মে সাভার মডেল থানা-এ মামলা করেন ভুক্তভোগী। মামলায় বিপ্লব হোসেনকে প্রধান আসামি ও শান্ত পাণ্ডেকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, মামলায় তৃতীয় লিঙ্গের একজন ব্যক্তিকে বলাৎকারের অভিযোগ আনা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, “আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০