আল আমিন, নাটোর প্রতিবেদক
১২ মে ২০২৬, ২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

নাটোর জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

সোমবার (১১ মে) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

নাটোর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

সমাপনী দিনে ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগে বাগাতিপাড়া উপজেলা দল ১-০ গোলে নাটোর সদর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে লালপুর উপজেলা দল ৪-০ গোলে গুরুদাসপুর উপজেলা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

উল্লেখ্য, গত ২ মে ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। আটটি ইভেন্টে আয়োজিত এ প্রতিযোগিতায় দুই হাজারের বেশি প্রতিযোগী অংশ নেয়।

দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট ও কাবাডি; দ্বৈত ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, অ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় মনোযোগী হতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হবে এবং দেশ মেধাবী জাতি গঠনের পথে এগিয়ে যাবে। তিনি ক্রীড়াসহ সব ধরনের সহশিক্ষা কার্যক্রমের পরিবেশ তৈরিতে জেলা প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান।
জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে জেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয় ক্রীড়াবিদ ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১০

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১১

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১২

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৩

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৫

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

১৬

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

১৭

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মন্ত্রী মির্জা ফখরুল

১৮

বাগাতিপাড়ায় ৮৫ পিস ইয়াবাসহ আটক-২

১৯

বড়াইগ্রাম ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী ও এমপিকে সংবর্ধনা

২০