আল আমিন, নাটোর প্রতিবেদক
১৬ মে ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ- স্ত্রী আটক

নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার চৌগাছী উত্তরপাড়ায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তি মান্নান সরকার মানু (৭০)। আটক হওয়া স্ত্রীর নাম রতেজান (৫০)।

শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের পর মান্নান সরকার মাঠে কাজ করতে যান। কাজ শেষে বাড়িতে ফিরে বিশ্রাম নেওয়ার সময় স্ত্রী হাসুয়া দিয়ে তার গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় ঈদের শুভেচ্ছা জানালেন, বিএনপি নেতা বুলবুল

পুঠিয়ায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাগাতিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আত্রাইয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

সিংড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়ায় মানববন্ধন

আত্রাইয়ে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ

নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় স্থানীয় সরকার অধিদপ্তরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১০

বাউসা ভোকেশনাল ইনস্টিটিউটে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

১১

পরিবারও শাস্তি চায় আসামি সোহেল রানার

১২

বাগাতিপাড়ায় সেরা প্রধান শিক্ষক ক্যাটাগরিতে কামরুল-স্বপ্না, কাব শিক্ষক আইরিন

১৩

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ জন মাদক কারবারি গ্রেফতার

১৪

চাটমোহরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৫

লালপুরে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা

১৬

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে লালপুরে মানববন্ধন

১৭

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ ১ নারী আটক

১৮

নলডাঙ্গায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

১৯

সিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

২০