সিংড়া (নাটোর) প্রতিবেদক
১৭ মে ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল, সম্পাদক হারুন

নাটোরের সিংড়া উপজেলা প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম (দৈনিক যুগান্তর ও দ্য অবজারভার) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হারুন-অর-রশিদ (বিজনেস মিরর ও দৈনিক জনদেশ)।

শনিবার বিকেল ৪টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং দৈনিক ইনকিলাবের নাটোর প্রতিনিধি আজিজুল হক টুকু। ফলাফল ঘোষণা করেন দৈনিক প্রথম আলোর নাটোর প্রতিনিধি অ্যাডভোকেট মুক্তার হোসেন।
নবগঠিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান (দৈনিক নয়াদিগন্ত), সহ-সভাপতি মো. আব্দুর রশিদ (দৈনিক সমকাল), যুগ্ম সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক (দৈনিক এশিয়াবাণী), কোষাধ্যক্ষ এম. এ. করিম (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক আব্দুল আলীম খাজা (দৈনিক বগুড়া), প্রচার সম্পাদক রিপন হোসেন (দৈনিক প্রান্তজন), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক হাসিবুল হাসান শিমুল (দৈনিক রাজশাহী প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য শারফুল ইসলাম খোকন (দৈনিক আমাদের সময়) ও সাইদুর রহমান সাধু (লেখক ও কলামিস্ট)।
এছাড়া সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন— মো. টিপু সুলতান (দৈনিক জনদেশ), আব্দুল মালেক (দি মুসলিম টাইমস), আতিকুর রহমান (দৈনিক আলোর দিগন্ত), রাকিব হাসান (দৈনিক রাজবার্তা), মোঃ মামুন অর রশিদ (দৈনিক মাতৃজগত), মানিক কুমার সাহা (দৈনিক রাজবার্তা), অনিক আহমেদ (দৈনিক সকাল বেলা) ও আইনুল কবির স্বাধীন (বর্তমান বাংলাদেশ)।
দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আখতারুজ্জামান নবগঠিত কমিটিকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০