আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৮ মে ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজু

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম তথা সিন্ডিকেট সদস্য হিসেবে ৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজুকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

জাতীয় সংসদের স্পীকারের পক্ষ থেকে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। ​বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে রোববার (১৭ মে) প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর ধারা ১৮(১)(ঙ) মোতাবেক জাতীয় সংসদের স্পীকার এই মনোনয়ন প্রদান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এই আদেশটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেছেন।

​নওগাঁ জেলায় উচ্চশিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে সিন্ডিকেট কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমন একটি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরামে নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজুর অন্তর্ভুক্তি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​এদিকে মো. রেজাউল ইসলাম রেজু এমপি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় আত্রাই ও রাণীনগর উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষক সমাজ এই সিদ্ধান্তের জন্য স্পীকার ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

​স্থানীয় সচেতন মহলের মতে, একজন শিক্ষা-অনুরোগী জনপ্রতিনিধি হিসেবে মো. রেজাউল ইসলাম রেজু এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারবেন। তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তি নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় ভূমি মেলা উপলক্ষে র‍্যালি ও জনসচেতনতামূলক সভা

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন

বড়াইগ্রামে ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন

নাটোর জেলা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

আজিমনগরে চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ এলাকাবাসীর আনন্দ, প্রতিমন্ত্রী পুতুলের প্রতি কৃতজ্ঞতা

ভূমি মন্ত্রনালয় নাগরিক সেবা বাস্তবায়নে বদ্ধপরিকর- প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গায় ভূমি সেবা মেলার উদ্বোধন

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

সিংড়ায় ঘরের জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

১০

লালপুরে বিদেশি পিস্তল-গুলি ও প্রাইভেট কারসহ আটক-৪

১১

নলডাঙ্গায় হত্যা মামলার আসামি মধু গ্রেফতার

১২

সিংড়ায় ভোক্তা অধিকার আইনে দুই মিষ্টির দোকানকে জরিমানা

১৩

ভূমি সপ্তাহ উপলক্ষে নাটোরে জেলা প্রশাসনের প্রেসব্রিফিং

১৪

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

১৫

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজু

১৬

বাউয়েটে আউটকাম-বেইজড এডুকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৭

সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৮

সিংড়ায় ৪নং কলম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

১৯

বাঘায় জমি দখল ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

২০