নিজেস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরের আজিমনগরে চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ, প্রতিমন্ত্রী পুতুলের প্রতি কৃতজ্ঞতা

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্তে এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, আজিমনগর স্টেশনে গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় দীর্ঘদিন ধরে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে ঢাকা ও উত্তরাঞ্চলের সঙ্গে যাতায়াতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হতো সাধারণ মানুষকে।

স্থানীয়দের দাবি, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রচেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের ফলেই আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ নিশ্চিত হয়েছে। এর আগে তার বাবা মরহুম ফজলুর রহমান পটল প্রতিমন্ত্রী থাকাকালে লালমনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের ব্যবস্থা করেছিলেন।

আজিমনগর বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা বলেন, এ স্টপেজ চালুর ফলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষের যাতায়াত সহজ হবে।
স্টপেজ চালুর খবরে আজিমনগর স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, ভবিষ্যতে আরও আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালু হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অপরদিকে, প্রতিশ্রুতির আড়াই মাস অতিবাহিত হলেও পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট ও বাউয়েট ইউনিভার্সিটি সন্নিকটে এবং উপজেলা হেডকোয়ার্টারে ১৯২৭ সনে অবস্থিত,বর্তমানে বন্ধ থাকা মালঞ্চি রেলস্টেশন পুনরায় চালু এবং সেখানে আন্তঃনগর ট্রেনের স্টপেজ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাগাতিপাড়াবাসী।

 

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০