আল আমিন, নাটোর প্রতিবেদক
২০ মে ২০২৬, ২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর জেলা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের তিন বছর মেয়াদী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কমিটিতে হুমায়ুন কবীরকে সভাপতি ও রকিব হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সিংড়া বাসষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নিজস্ব ভবনে অনুমোদিত এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসিএ লিমিটেড এর সভাপতি ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম জান্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু।

অনুমোদিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাচ্চু, সহ-সভাপতি প্রদীপ কুমার ও চাঁন আলী, সহ-সাধারণ সম্পাদক আফগান আলী, সাংগঠনিক সম্পাদক সুজন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সড়ক সম্পাদক রইচ উদ্দিন, প্রচার সম্পাদক আমদ আলী, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, ইউনুস আলী ও জাহাঙ্গীর আলম।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০