বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
২১ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউসা ভোকেশনাল ইনস্টিটিউটে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ভোকেশনাল ইনস্টিটিউটের এন্ড বিএম কলেজের আয়োজনে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মে) ২০২৬ ইং কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে কলেজের পক্ষ থেকে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের হাতে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান রেজাউল করিম বলেন, বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড বিএম কলেজ এলাকায় কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা রাখছি । শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সংসদ সদস্য মহোদয়ের সহযোগিতা, দিকনির্দেশনা ও সুদৃষ্টি পেলে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত সমাজ গড়ে তুলতে আধুনিক ও কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরো বলেন এই প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন খুব দ্রুতই হবে আমি কথা দিলাম, কারিগরি শিক্ষার মান উন্নয়নের ইতিমধ্যে আমাদের সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানের যেকোন সহযোগিতার প্রয়োজন হলে আমি সহযোগিতা করবো ইনশা-আল্লাহ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাউসা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাসির উদ্দীন (শিক্ষক), ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, দীঘা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল রহমান, বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১০

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১১

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৩

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৪

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৫

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৬

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৭

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৮

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৯

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

২০