আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২১ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ জন মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩৫০ পিস মাদক-নেশা জাতীয় ইনজেকশন এবং ১৫টি মাদক ইনজেকশন অ্যাম্পুলসহ এই অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ডিলার কাউসার (২২)-কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিক-নির্দেশনায় আত্রাই থানা পুলিশ এই সফল অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি বিশেষ চৌকস দল এসআই মো. মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গান্ধী চত্বর মোড় এলাকায় এক অভিযান চালায়। অভিযানকালে মাদকসহ হাতেনাতে কাউসারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাউসার আত্রাই উপজেলার ভর-তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে মোট ৩৬৫ পিস বিভিন্ন ধরনের অবৈধ মাদক ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাউসার পুলিশকে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী হিলি এলাকা থেকে সরাসরি এই বিষাক্ত মাদকের চালানগুলো নিয়ে আসতো। পরবর্তীতে আত্রাইসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সে এগুলো খুচরা ও পাইকারি দরে বিক্রি করতো। বুধবার (২০ মে) সে হিলি সীমান্ত থেকেই এই ইনজেকশনের বড় চালানটি নিয়ে এলাকায় ফিরেছিল। পুলিশ জানায়, কাউসার এই অঞ্চলের একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং ইতোপূর্বেও তার বিরুদ্ধে থানায় ৮টি মাদক মামলা রয়েছে।

​আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, কাউসার এই অঞ্চলের মাদকের একটি বড় সিন্ডিকেট ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং চিরুনি অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬৫ পিস বিভিন্ন ধরনের অবৈধ মাদক ও নেশাজাতীয় ইনজেকশন
অ্যাম্পুলসহ কাউছারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। কাউছার এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় ৮টি মাদক মামলা রয়েছে। এর আগেও সে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিকবার দণ্ডিত হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত কাউছারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। কোনো মাদক ব্যবসায়ীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। একই সাথে তিনি সমাজ থেকে মাদক নির্মূল অভিযানে থানা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আত্রাই এলাকার সর্বস্তরের জনগণকে জোরালো অনুরোধ জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০