আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৩ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ

নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের উদ্দেশ্যে শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০ টায় এক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। ​কর্মশালায় বক্তারা কোরবানির ঈদে যত্রতত্র পশু জবাই না করে নির্দিষ্ট স্থানে জবাই করা, দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ এবং দেশের অর্থনৈতিক সম্পদ চামড়া যেন অবহেলায় নষ্ট না হয়, সে বিষয়ে সঠিক উপায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের ওপর বিস্তারিত আলোচনা করেন।

​সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিকী বলেন, কোরবানি আমাদের পবিত্র ধর্মীয় উৎসব। তবে উৎসবের পাশাপাশি পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা করা এবং দেশের মূল্যবান অর্থনৈতিক সম্পদ কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব। সঠিক নিয়মে চামড়া ছাড়ানো এবং দ্রুত লবণ না দেওয়ার কারণে প্রতি বছর প্রচুর চামড়া নষ্ট হয়ে যায়, যা দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতি।

​আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকি, তবে পরিবেশ যেমন দূষণমুক্ত থাকবে, তেমনি চামড়া শিল্পের অপচয়ও রোধ করা সম্ভব হবে। পবিত্র ঈদুল আজহা সুষ্ঠুভাবে উদযাপনে আমি উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ, ইমাম, ওলামা সমাজ এবং ব্যবসায়ীদের একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। ​

উক্ত সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খাঁন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় ওলামা পরিষদের প্রতিনিধি, মাংস ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০