আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৬ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে দুস্থ, গরিব ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মানবিক সহায়তা হিসেবে অর্থ বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (২৬ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১,৫০০ টাকা করে মোট ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা বিতরণ করা হয়েছে। ​একই অনুষ্ঠানে সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে ঢেউটিন এবং নগদ টাকা বিতরণ করা হয়।

​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ ও ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো: রেজাউল ইসলাম রেজু।
​প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল ইসলাম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের সাধারণ, মেহনতি ও অসহায় মানুষের পাশে আছেন।

পবিত্র ঈদুল আজহার আনন্দ যেন উপজেলার একটি পরিবারও বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আজকের এই মানবিক সহায়তা। পাশাপাশি যারা কালবৈশাখী ঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসনেও সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। আমরা চাই প্রতিটি ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এই ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী এবং ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ যেন প্রকৃত হকদারদের হাতে পৌঁছায়, তা আমরা নিশ্চিত করেছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও উৎসবে উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, গণমাধ্যমকর্মী প্রমুখ।
​প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ পেয়ে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি দেখা গেছে। তারা সরকারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০