আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১ জুন ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ভিজিএফের চাল, ত্রাণের অর্থ ও ঢেউটিন বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলায় ১৫ হাজার ৩০৯টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের উপকারভোগীদের জন্য ১৫৩ দশমিক ০৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ট্যাগ অফিসারদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্পন্ন হয়।

অন্যদিকে মঙ্গলবার (২৬ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে কালবৈশাখী ঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝেও ঢেউটিন ও নগদ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, ঈদের আনন্দ যেন কোনো পরিবার থেকে বঞ্চিত না হয় এবং ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১২

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৩

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৪

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

১৬

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১৭

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১৮

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১৯

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

২০