আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১ জুন ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লক: বাঁচতে চায় ১৩ মাসের শিশু অর্পিতা

মাত্র ১৩ মাস বয়সেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের শিশু অর্পিতা সাহা। চিকিৎসকদের মতে, তার হৃদপিণ্ডে ছিদ্র রয়েছে এবং খাদ্যনালীও ব্লক হয়ে আছে। দ্রুত অস্ত্রোপচার করানো গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এজন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা।

অর্পিতা দিনমজুর বিষ্ট রঞ্জন সাহার মেয়ে। সীমিত আয়ের কারণে মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। জমিজমা বা অন্য কোনো সম্পদ না থাকায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহে তারা চরম সংকটে পড়েছেন।

অর্পিতার বাবা বিষ্ট রঞ্জন সাহা বলেন, “ডাক্তাররা জানিয়েছেন দ্রুত চিকিৎসা করাতে পারলে আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানাচ্ছি।”

স্থানীয় সচেতন নাগরিক সাগর বলেন, “৪ লাখ টাকা একজন দিনমজুরের জন্য বিশাল অঙ্ক হলেও সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে এই অর্থ সংগ্রহ করা সম্ভব। একটি শিশুর জীবন বাঁচাতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।”

অর্পিতার পরিবার দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সমাজের সকল মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। তাদের মতে, সবার সামান্য সহযোগিতাই হতে পারে অর্পিতার নতুন জীবনের আশার আলো।

সহায়তা পাঠানোর ঠিকানা:
বিকাশ: ০১৩২৮-৪২৪৭৮৫
(অর্পিতার বাবা: বিষ্ট রঞ্জন সাহা)ঠিকানা:গ্রাম: বান্দাইখাড়া,ডাকঘর: বান্দাইখাড়া,উপজেলা: আত্রাই,জেলা: নওগাঁ

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০