উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের উপকারভোগীদের জন্য ১৫৩ দশমিক ০৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ট্যাগ অফিসারদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্পন্ন হয়।
অন্যদিকে মঙ্গলবার (২৬ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে কালবৈশাখী ঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝেও ঢেউটিন ও নগদ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, ঈদের আনন্দ যেন কোনো পরিবার থেকে বঞ্চিত না হয় এবং ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
মন্তব্য