সিংড়া (নাটোর) প্রতিবেদক
২ জুন ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা

ঙনাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে একটি পরিবহন প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ‘সিংড়া এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। কাউন্টারের দায়িত্বে থাকা মো. মিঠন আলীর কাছ থেকে তা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবহন কর্তৃপক্ষকে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং নির্ধারিত ভাড়া আদায় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যাত্রীসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০