আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৮ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

নওগাঁ- রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নওগাঁ জেলা পুলিশ। সড়কে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা

পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের পাশাপাশি নিয়মিত চেকপোস্ট বসানো হয়েছে। জেলা পুলিশের এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম সরাসরি তদারকি করছেন নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

​সড়কটি ব্যবহারকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। বিশেষ করে রাতে ভারী যানবাহন ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে।

​এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। আঞ্চলিক সড়কটিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমরা বিশেষ নিরাপত্তা জোরদার করেছি। অতিরিক্ত ফোর্স মোতায়েন এবং চেকপোস্টের মাধ্যমে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​সড়কের নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আত্রাই থানা পুলিশ দিনরাত মাঠে কাজ করছে। আমাদের মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে এবং সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সড়কপথে সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে আমরা বদ্ধপরিকর।

​নিরাপত্তা সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে তথ্য জানাতে নওগাঁ জেলা পুলিশ কন্ট্রোল রুমের হটলাইন নম্বর 01320- 124498-এ যোগাযোগ করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১০

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১১

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১২

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৩

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৪

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৫

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৬

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৭

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১৯

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

২০