নিজেস্ব প্রতিবেদক
৯ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

নাটোরের লালপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে জুয়া খেলা ও মাদক সেবনের দায়ে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকার ঝাড়গ্রাম নামক স্থানে একটি কলাবাগানে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস খেলার সময় লালপুর থানা পুলিশের একটি চৌকস দল এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, লালপুরের উপস্থিতিতে অভিযান চালানো হয়।

এ সময় জুয়া খেলার অভিযোগে মাঝগ্রাম পূর্বপাড়ার মোহাম্মদ আহাদ আলী (৫০), মাঝগ্রাম মধ্যপাড়ার মোস্তফা প্রামাণিক (৪২) এবং আসলাম মোড় এলাকার সাইদার মালিথা (৫২)-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জুয়ার আসর থেকে উদ্ধার করা ১২ হাজার ৬৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে একই দিন বিকেল ৩টার দিকে উপজেলার মাঝগ্রামের সুন্দরবাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে মাদক সেবন এবং জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা আবু বকর সিদ্দিক (৩২)-কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার হওয়া অবৈধ মাদকদ্রব্য গাঁজা প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় লালপুর থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১০

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১২

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৩

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৪

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৫

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৭

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৮

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৯

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

২০