আল আমিন, নাটোর প্রতিবেদক
১১ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

চলমান ফুটবল বিশ্বকাপে ইরান দলের প্রতি আয়োজক দেশের ‘বিমাতাসুলভ’ আচরণের প্রতিবাদে এবং ইরানের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা করেছে স্থানীয় সমর্থকরা।

আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেসক্লাব চত্বরে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। নাটোর ও আশেপাশের এলাকার ইরান সমর্থকেরা ব্যানার ও ইরানের জাতীয় পতাকা হাতে প্রেসক্লাব চত্বরে এসে জড়ো হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে কথা সাহিত্যিক ও ইরান সমর্থক ডা.জাকির তালুকদার বলেন, “বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশে সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির মতো পরাশক্তি দলগুলোর সমর্থকদের তুমুল উন্মাদনা দেখা যায়। আমাদের মধ্যেও অনেকে ওইসব ঐতিহ্যবাহী দলের সমর্থক। তবে একটি বিশেষ জায়গায় দাঁড়িয়ে আমরা এবার ইরান ফুটবল দলকে নৈতিকভাবে সমর্থন দিচ্ছি।

তিনি অভিযোগ করে বলেন, এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক দেশ আমেরিকা (যুক্তরাষ্ট্র)। তারা ইরান ফুটবল দলের সাথে শুরু থেকেই এক ধরনের বিমাতাসুলভ ও বৈষম্যমূলক আচরণ করে আসছে, যা ক্রীড়াঙ্গনের চেতনা পরিপন্থী। খেলার মাঠকে রাজনৈতিক প্রতিহিংসার বাইরে রাখা উচিত। একজন ফুটবলপ্রেমী হিসেবে আমরা আমেরিকার এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকেরা জানান, বৈশ্বিক এই টুর্নামেন্টে সব দলের জন্য সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করার দাবিতেই তাদের এই অভিনব অবস্থান। তারা আশা প্রকাশ করেন, মাঠের বাইরে যত প্রতিকূলতাই থাকুক না কেন, ইরান দল তাদের সেরা খেলা উপহার দিয়ে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে। পতাকা উত্তোলন ও শোভাযাত্রায় নাটোরের বিভিন্ন শ্রেণি-পেশার ইরান ফুটবল দলের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১০

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১১

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১২

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

১৩

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৫

পুঠিয়ায় নারী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

১৬

নাটোরে শিশুদের বইপাঠ এবং গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭

নাটোরে ধর্ষনের শিকার শিশুকে দেখতে হাসপাতালে গেলেন হুইপ দুলু

১৮

আত্রাইয়ে নিষিদ্ধ শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

১৯

নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল’র বিশেষ টহল ও আত্রাই থানা পরিদর্শন

২০