বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
১১ জুন ২০২৬, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

রাজশাহীর বাঘা উপজেলার শিক্ষা খাতে নতুন মাত্রা যোগ হলো। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল ইনস্টিটিউটে একটি আধুনিক কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ জুন) বেলা ১২ টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এ কারিগরি ল্যাবটি স্থাপন করা হয়েছে। প্রকল্পটির বরাদ্দ ছিল ২ লাখ ৬৫ হাজার ৬৬৩ টাকা। এসময় ল্যাবে চারটি কম্পিউটার স্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাঘা, রাজশাহী।

অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মো. আবু বাশির। সহযোগিতা করেন বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আবু বাশির বলেন, নতুন এ ল্যাব শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এর ফলে তারা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান অতিথি শাম্মী আক্তার তমা বলেন , বর্তমান যুগে প্রযুক্তিগত শিক্ষা ছাড়া কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা কঠিন। এই কারিগরি ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পাবে, যা তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। বিশেষ করে ছাত্রীদের ডিজিটাল ও প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে নিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০