রাজশাহীর পুঠিয়ার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতের যেকোনো সময় ওই ঘটনা ঘটেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই বিদ্যালয়ের অফিস কক্ষের দরজার হাতল কাটা। এছাড়াও ১ম ও ২য় চলার বাথরুম ওয়াশ রুমের দরজার হাতল কেটে কে বা কাহারা বেসিনের ও টয়লেটের পানির ট্যাব খুলে নিয়ে গেছে। এছাড়াও ওই বিদ্যালয়ের যে কম্পিউটার দিয়ে সিসি ক্যামেরা পরিচালিত হতো সেই কম্পিউটার খুলে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও ওই বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ডিভিআর ও মুল্যবান আরো কাগজ পত্রও নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও আরো অনেক কিছু সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষাধিক টাকা।
এবিষয়ে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি আমি ঊর্ধ্বতন কে জানিয়েছি। তারা আমাকে আইনের আশ্রয় নিতে বলেছেন আমি থানায় জানিয়েছি। আমার স্কুলের মূল্যবান কাগজপত্র সহ প্রায় চার লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়েছে।
চুরির ঘটনায় পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনা কি ছিল আমি এখনো জানি না। এখনো অভিযোগ করাও হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থার গ্রহণ করা হবে।
মন্তব্য