দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
১৬ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ, মাদক, সড়ক দুর্ঘটনা ও টিনেজ সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করা জরুরি।
বাল্যবিবাহকে সামাজিক ব্যাধি ও আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে তিনি বলেন, এর ফলে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করার পাশাপাশি শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বা অতি ব্যক্তিগত ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং ও মোবাইল ব্যাংকিং প্রতারণা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দেন। বিশেষ করে পর্নোগ্রাফি-সংক্রান্ত অপরাধ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় তিন শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইন-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করলে পুলিশ সুপার সেগুলোর তাৎপর্যপূর্ণ উত্তর দেন। পরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত প্রদানকারী কয়েকজন ছাত্রীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রাবেয়া খাতুন। তিনি এ ধরনের সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য নওগাঁ জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করে সচেতন, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০