বাগাতিপাড়া প্রতিবেদক
১৮ জুন ২০২৬, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা

‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলে যায় গ্রাম আদালতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভাকক্ষে আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের নাটোর সদরের সমন্বয়কারী বিপ্লব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক।

এছাড়াও উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার(অতিরিক্ত) মিজানুর রহমান,যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের বাগাতিপাড়া উপজেলার সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদসহ নিজেরা করি , টিএমএসএস,বুরো বাংলাদেশ, আরআরএফ,জাগরণী চক্র, এসএসএস এনজিওর কর্মকর্তারা,স্থানীয় সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ন্যায়ভিত্তিক সালিশ ব্যবস্থা নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করতে হবে। মিথ্যা মামলা ও অযথা হয়রানি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে গ্রাম আদালতের কার্যকর বিকল্প নেই। তাই ইউনিয়ন পরিষদের সালিশ কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করে তুলতে হবে। বক্তারা আরও বলেন, সালিশ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ দেওয়া যাবে না। এ জন্য ইউনিয়নের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০