ক্রীড়া প্রতিবেদক
১৯ জুন ২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

ছবি : সংগৃহীত।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর সিরিজে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ নিয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা স্বাগতিকদের জন্য দ্বিতীয় ম্যাচটি কার্যত ‘বাঁচা-মরার’ লড়াই। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল টাইগাররা। তবে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সেই আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। চার উইকেটের পরাজয়ে সিরিজে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে নেতৃত্ব দেন তাওহিদ হৃদয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ১৯ ওভারে গুটিয়ে যাওয়ার আগে স্বাগতিকরা সংগ্রহ করে ১৩১ রান।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মাহেদি হাসান। এছাড়া সাইফ হাসান ২০, সৌম্য সরকার ১৭ এবং তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও অভিষিক্ত আব্দুল গাফফার সাকলাইন ১০ রান করে যোগ করেন। বাংলাদেশের পতন হওয়া ১০ উইকেটের মধ্যে ৯টিই শিকার করেন অস্ট্রেলিয়ার চার স্পিনার। এডাম জাম্পা ও জোয়েল ডেভিস নেন তিনটি করে উইকেট, ম্যাট রেনশের ঝুলিতে যায় দুটি এবং নিখিল চৌধুরি নেন একটি উইকেট।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি সফরকারীদের। কুপার কনোলির ২৭ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংসে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতাকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। ম্যাচ শেষে তিনি বলেন, দলের ব্যাটিং ইউনিট প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। তার মতে, এ ধরনের উইকেটে ১৬০ থেকে ১৭০ রানের সংগ্রহ গড়া সম্ভব ছিল। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় কোনো জুটি গড়ে ওঠেনি।

তবে প্রথম ম্যাচের হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন হৃদয়। তার বিশ্বাস, নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে আরও ভালো ক্রিকেট খেলতে পারবে বাংলাদেশ।

সিরিজে সমতা ফেরাতে হলে আজ ব্যাটিং বিভাগকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বোলারদেরও ধরে রাখতে হবে ধারাবাহিকতা। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলবে অস্ট্রেলিয়া। তাই সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ বাংলাদেশের সামনে বড় পরীক্ষাই অপেক্ষা করছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, অবরোধ তুলে নিল ওয়াশিংটন

আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী

আত্রাইয়ে কলেজ শিক্ষক খুন

মৃত্যু দাবি চেক প্রদান করল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

নাটোরে মাদক সেবন ও বিক্রয়ের বিরুদ্ধে মানববন্ধন

বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা

বাগাতিপাড়ায় হেরোইনসহ মাদক কারবারি আটক

বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা

নওগাঁয় শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

১০

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাওয়ায় বিশেষ উন্নয়ন সভা

১১

আত্রাইয়ের নবাগত ওসি মাহবুব

১২

নলডাঙ্গায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৩

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

১৪

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

১৬

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

১৭

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

১৮

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

১৯

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

২০