আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২০ জুন ২০২৬, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বিট পুলিশিং সচেতনতা মূলক সভা

‘মাদককে না বলুন, বাল্যবিয়ে রোধে সচেতন হোন’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক অপরাধ নির্মূলে বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (২০ জুন) বৈকাল ৫ ঘটিকায় বিট

পুলিশিং ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা চকবাজার হাট চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চুরি, গরু চুরি, মিটার ও বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে স্থানীয়দের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম। সভায় তিনি স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, মাদক আমাদের নতুন প্রজন্মের প্রধান শত্রু। এটি সমাজকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। মাদক সেবন বা এর কারবারের সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

​বাল্যবিয়ের কুফল তুলে ধরে ওসি মো. মাহবুব আলম আরও বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি একটি মেয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দেয়। সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে প্রতিটি অভিভাবককে দায়িত্বশীল হতে হবে এবং যেকোনো মূল্যে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে।

​পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে সেবা আরও ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করে ওসি বলেন, আত্রাই থানা পুলিশ আপনাদের বন্ধু হিসেবে সর্বদা পাশে আছে। যেকোনো প্রয়োজনে বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। আপনাদের দেওয়া তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে এবং তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​সভায় আত্রাই থানার এসআই ও ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজুল ইসলাম, এএসআই মামুন, থানার অন্যান্য পুলিশ সদস্য, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, চকশিমলা ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মন্ডল, চকশিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. হযরত আলী মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ​সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে বিট পুলিশিং সচেতনতা মূলক সভা

নলডাঙ্গায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

ঋণের দায়ে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলা নিয়ে বির্তক

বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, অবরোধ তুলে নিল ওয়াশিংটন

আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী

আত্রাইয়ে কলেজ শিক্ষক খুন

মৃত্যু দাবি চেক প্রদান করল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

১০

নাটোরে মাদক সেবন ও বিক্রয়ের বিরুদ্ধে মানববন্ধন

১১

বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা

১২

বাগাতিপাড়ায় হেরোইনসহ মাদক কারবারি আটক

১৩

বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা

১৪

নওগাঁয় শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

১৫

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাওয়ায় বিশেষ উন্নয়ন সভা

১৬

আত্রাইয়ের নবাগত ওসি মাহবুব

১৭

নলডাঙ্গায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৮

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

১৯

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

২০