নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ২৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিদায় অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকার গঠনের চার মাসের মাথায় এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত দুই দিনের এই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।

এ ছাড়া সাংস্কৃতিক বিনিময় ও সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে কয়েকটি সমঝোতা দলিল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আসিয়ানের ডায়ালগ পার্টনার এবং আরসিইপি জোটে অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়ার সমর্থন কামনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিধি দলসহ চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০