আকিকুর রহমান রুমন, হবিগঞ্জ
২১ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বানিয়াচংয়ে ব্যবসায়ীর দোকানে হামলার অভিযোগ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কবরস্থানের দেয়াল নির্মাণের জন্য রাখা ইট-বালুকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর, দোকান ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাফিজুর রহমান জিতুসহ সাতজনের বিরুদ্ধে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ব্যবসায়ী ইয়াজ উদ্দিন মিয়া।

গত ১৯ জুন উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেঙ্গু মিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

অভিযোগে বলা হয়, কবরস্থানের দেয়াল নির্মাণের জন্য রাখা ইট ও বালুকে কেন্দ্র করে এবং পূর্ব বিরোধের জেরে স্থানীয় হাফিজুর রহমান জিতুর নেতৃত্বে কয়েকজন ইয়াজ উদ্দিন মিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা তার টিনশেডের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুটপাট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাধা দিতে গেলে ইয়াজ উদ্দিন মিয়াকে মারধর করে আহত করা হয়। পরে তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। একই রাতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে হাফিজুর রহমান জিতুকে প্রধান আসামি করে কবির মিয়া, আবু হাসেম মিয়া, রাইয়ান হাসান বাপ্পি, মুকিত মিয়া, এলাছ মিয়া ও ধন মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী ইয়াজ উদ্দিন মিয়া জানান, এর আগে মসজিদের জায়গা নিয়ে স্থানীয়দের সঙ্গে জিতু গ্রুপের বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনের সভাপতিত্বে এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। সালিসের সিদ্ধান্ত অনুযায়ী মসজিদের নামে জমি রেজিস্ট্রি এবং দুই লাখ টাকা প্রদানের বিষয়ে উভয় পক্ষ সম্মত হলেও পরবর্তীতে তা নিয়ে জটিলতা সৃষ্টি হয় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে সালিসদার আলহাজ লুৎফুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার এএসআই সুব্রত কুমার দাস জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে দোকান ভাঙচুরের আলামত দেখা গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০