নাটোর প্রতিবেদক
২২ জুন ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

নাটোর সদর উপজেলার লক্ষীপুর ওষুধি গ্রাম সংলগ্ন একটি সড়কের পাশে বাঘ আকৃতির প্রাণী দেখা পাওয়ার খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যার আগে এই প্রাণীটিকে গ্রামটির সড়কের পাশে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। পরে শহিদুল্লাহ নামে এক যুবক দূর থেকে প্রাণীটির ভিডিও ধারণ করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।  বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দাবি, ভিডিওটিতে দেখা প্রাণীটি একটি বড় শেয়াল। প্রত্যক্ষদর্শী শহিদুল্লাহ বলেন, ওষুধি গ্রামের আমিরগঞ্জ বাজারের সড়কের পাশে ভুট্টার জমির মধ্যে দিয়ে বাঘ আকৃতির প্রানীটি হেঁটে যাচ্ছিল। পরে মোবাইলে ভিডিও ধারণ করি।

এ সময় এক দেড়’শ মানুষ জড়ো হয়ে প্রানীটিকে ধাওয়া করলে মাঠের ভিতরের ভুট্টার জমির মধ্যে ঢুকে পড়ে। পরে আর কোন খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় যুবক নুরুজ্জামান বলেন, বাঘের কথা শুনে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সবাই সতর্কতা অবলম্বন করে চলাফেরা করছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত মো. মুনসুর রহমান বলেন, এমন ঘটনা শুনেছি। গ্রামবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছি। সন্ধ্যার পর একা চলাচল না করা এবং গবাদিপশু নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নাটোর ফরেস্ট রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ভিডিওতে প্রাণীটিকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ অঞ্চলে বাঘ বসবাস করে না। এ বিষয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি শিয়াল বা এ জাতীয় সমগোত্রীয় কোনো প্রাণী হতে পারে। যদি পরবর্তী প্রাণীটিকে আবার দেখা যায়, অনুরোধ থাকবে,কেউ যেন প্রাণীটিকে বিরক্ত বা উত্যক্ত না করেন।

বিষয়টি বন বিভাগকে অবহিত করে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করব এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর সঙ্গে সমন্বয় করে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০