নওগাঁ প্রতিবেদক
২২ জুন ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটকের সঙ্গে অসদাচরণ, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

ছবি : প্রতিবেদক

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার-এ ঘুরতে আসা এক বিদেশি পর্যটকের সঙ্গে অসদাচরণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর হিরো নানাকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিদেশি পর্যটকের সঙ্গে হিরো নানার অশোভন আচরণের দৃশ্য দেখা যায়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং নেটিজেনদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে টুরিস্ট পুলিশ ঘটনাটি আমলে নিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত হিরো নানাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাহাড়পুর বৌদ্ধ বিহার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এই ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে আসেন। এমন একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে বিদেশি নাগরিকের সঙ্গে অসদাচরণের ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে।

সচেতন নাগরিকরা মনে করেন, পর্যটকদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখে। তারা পর্যটন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

সিংড়ায় দুর্ঘটনায় নিহত তিন পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেমস গ্রেফতার

নওগাঁয় এমপি জাহিদুর ইসলাম ধলু উদ্যোগে রাস্তার উন্নয়ন, উপকৃত ৬০ পরিবার

বাঘায় পুলিশের অভিযানে গাঁজার গাছ সহ আটক ১

বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটকের সঙ্গে অসদাচরণ, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

সালাহর নেতৃত্বে ইতিহাস গড়ল মিসর, বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ

১০

বানিয়াচংয়ে ব্যবসায়ীর দোকানে হামলার অভিযোগ

১১

বাঘার আড়ানীতে নালা খননের উদ্বোধন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

১২

নওগাঁ শহরে দুই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৩

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

আত্রাইয়ে বিট পুলিশিং সচেতনতা মূলক সভা

১৫

নলডাঙ্গায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

১৬

ঋণের দায়ে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

১৭

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলা নিয়ে বির্তক

১৮

বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

১৯

সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

২০